হিন্দু অধ্যক্ষের ইসলামবিরোধী মন্তব্য, উত্তপ্ত পাকিস্তানের সিন্ধ প্রদেশ

ফাতেহ ডেস্ক

হিন্দু স্কুল অধ্যক্ষের ইসলামবিরোধী মন্তব্যের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশ। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। খবর ডন।

রোববার আবদুল আজিজ রাজপুত নামে এক অভিভাবক সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তার দাবি, স্বয়ং নবীর (স.) নামে কুৎসা রটিয়েছেন ওই অধ্যক্ষ। নোটনের বিরুদ্ধে ঘোটকি থানায় এফআইআর দায়ের করা হয়।

অপরদিকে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অনেক হিন্দুর ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে বিশাল পুলিশবাহিনী। এরপর বিক্ষোভকারীদের দাবি মেনে গ্রেফতার করা হয় অধ্যক্ষকে।

আগের সংবাদএস-৪০০ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় চালান সম্পন্ন, সক্রিয় হবে ২০২০ সালে
পরবর্তি সংবাদসৌদিতে দুটি তেলক্ষেত্রে হামলা, বাড়ল তেলের দাম