হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভে ‘সন্ত্রাসী’ স্লোগান

ফাতেহ ডেস্ক:

সংখ্যালঘুদের আক্রমণ, ধর্ম অবমাননাকারী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসময় তাদেরকে হিংসাত্মক এবং আগ্রাসী স্লোগান দিতে দেখা গেছে। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে হেফাজত ও চরমোনাইকে জবাই করার স্লোগান তুলতেও দ্বিধাবোধ করেনি তারা।

শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় এ গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।

নিউমার্কেট এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের হাজার খানেক নেতাকর্মী গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। রাস্তায় অবস্থান নিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিক্ষোভের একটি ভিডিওতে দেখা গেছে, তারা ‘হেফাজতের আস্তানা, জ্বালিয়ে দে পুড়িয়ে দে’ ‘চরমোনাইর আস্তানা, জ্বালিয়ে দে পুড়িয়ে দে’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। ভারতের চরম সাম্প্রদায়িক স্লোগান ‘জয় শ্রীরাম’ বলে উল্লাস করতেও দেখা গেছে তাদের।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন।

আগের সংবাদইসলামি শরিয়া বিরোধী নাম নিষিদ্ধ সৌদি আরবে
পরবর্তি সংবাদবিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ৫ কোটির বেশি