হিন্দু সংগঠনের ‘সন্ত্রাসী’ স্লোগান : আইনগত ব্যবস্থা নিবে চট্টগ্রাম জেলা প্রশাসন

সংগৃহিত

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভে হেফাজত ও ইসলামী আন্দোলন নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। আজ ৮ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি পেশ করেছে তারা।

জেলা প্রশাসক মুহাম্মাদ ইলয়াস হোসেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দেকে আশ্বস্ত করেন যে, এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল বিষয়টি খতিয়ে দেখবেন এবং দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ডিসিকে বলেন, ‘প্রকৃত দোষীকে গ্রেফতার করার ব্যাপারে প্রশাসন যদি কোনপ্রকার গড়িমসি করে, তাহলে ইসলামী আন্দোলনের ঘরে বসে থাকবে না, মাঠ পর্যায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ‘ তারা আরও বলেন, ‘কোন রকম সাম্প্রদায়িক উসকানি এদেশে বরদাশত করা হবে না।’

ডিসির সাথে আলচনা ও লিখিত অভিযোগ পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে চট্টগ্রাম মহানগর সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মাতাব্বর, নগর সেক্রেটারি আল মুহাম্মাদ ইকবাল, মাওঃ ছানা উল্লাহ নুরী মাহমূদী সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, সহ-প্রচার সম্পাদক জাওয়াদুল করিম।

উল্লেখ্য, সংখ্যালঘুদের আক্রমণ, ধর্ম অবমাননাকারী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসময় তাদেরকে হিংসাত্মক এবং আগ্রাসী স্লোগান দিতে দেখা গেছে। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে হেফাজত ও চরমোনাইকে জবাই করার স্লোগান তুলতেও দ্বিধাবোধ করেনি তারা।

শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় এ গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।

আগের সংবাদবাম সংগঠনগুলোর উসকানি ভালো ফল আনবে না: বাবুনগরী
পরবর্তি সংবাদমিয়ানমারে ভোট গ্রহণ শেষ, চলছে ভোট গণনা