হিফজুল কুরআন প্রতিযোগিতায় দুবাই যাচ্ছে বাংলাদেশের আয়েশা

ফাতেহ ডেস্ক:

দুবাই হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে মারকাজুত তাহফিজ ইন্টাঃ মাদরাসার মহিলা শাখার ছাত্রী হাফেজা আয়েশা সিদ্দিকা। গত বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পরিক্ষায় প্রথম স্থান অধিকার করে সে।

মাদরাসাটির পরিচালক হাফেজ নেছার আহমদ আন নাছেরী বলেন, ‘আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। সে যেন দুবাই গিয়ে সকল দেশেকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে।’

উল্লেখ্য, এর আগেও এই মাদরাসার মহিলা বিভাগ থেকে হাফেজা ফারিহা তাসনিম জর্ডানে গিয়ে ৬০ টি দেশকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছিলো।

আগের সংবাদবিখ্যাত কারী আবদুল্লাহ বাসফারকে ‘গ্রেপ্তার’ করেছে সৌদি
পরবর্তি সংবাদআমলা নির্ভর প্রতিষ্ঠানের প্রতি জনপ্রতিনিধিদের আপত্তি