হুই মুসলিমদের প্রতিবাদে মসজিদ ভাঙা স্থগিত করল চীনা কর্মকর্তারা

হুই মুসলিমদের প্রতিবাদে মসজিদ ভাঙা স্থগিত করল চীনা কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক :

চীনে মসজিদ ভাঙার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে হুই মুসলিমরা। তাদের প্রতিবাদের জেরে মসজিদ ভাঙা স্থগিত রেখে ফিরে বাধ্য হয় চীনা সরকারি কর্মকর্তারা।

গত বুধবার (২০ নভেম্বর) চীনের ইউনান প্রদেশের চক্সিয়নগ শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের একটি মসজিদ ভাঙতে প্রায় হাজারের মতো কর্মকর্তা পাঠায় চীন কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় হুই মুসলিমদের প্রতিবাদে তারা মসজিদ ভাঙা স্থগিত করে দেয়।

চীন কর্তৃপক্ষের ক্রমাগত মসজিদের ওপর আক্রমণের বিরুদ্ধে হুই মুসলিমদের এই অর্জনকে বিরল এক জয় বলে অভিহিত করা হচ্ছে।

আগের সংবাদআলী শরিয়তী : ইরানি বিপ্লবের প্রধান পুরুষ
পরবর্তি সংবাদসবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ