হৃদরোগজনিত অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোআ চেয়েছেন মাওলানা তারিক জামিল

হৃদরোগজনিত অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোআ চেয়েছেন মাওলানা তারিক জামিল

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের প্রখ্যাত দাঈ ও ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল নিজের হৃদরোগ জনিত অসুস্থতার খবর জানিয়ে এক অডিও বার্তায় দোআ চেয়েছেন সবার কাছে।

পাকিস্তানের রায়বেন্ড তাবলিগ মারকাজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই অডিও বার্তায় তিনি বলেন, গত পরশু আমার হঠাৎ করে হৃদযন্ত্রে ব্যথা ওঠে। হাসপাতালে গেলে ডাক্তাররা নতুন করে রিং পরিয়ে দিয়েছেন। এর আগে আরও দুইটি রিং পরানো হয়েছিল আমার হার্টে। এবারেরটিসহ মোট তিনটি রিং হলো। ডাক্তার কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে।

সূত্রমতে জানা যায়, রায়বেন্ড ইজতেমার ২য় পর্বে শনিবার বাদ জোহর মাওলানা তারিক জামিলের বয়ানের কথা থাকলেও তিনি বয়ান করতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

রায়বেন্ড মারকাজ থেকে এ বিষয়ে জানতে হজরতের সঙ্গে যোগাযোগ করেছেন, রায়বেন্ড মারকাজের মাওলানা সুহাইল আহমদ ও মাওলানা ইহসানুল হক। যোগাযোগ করলে তিনি তাঁর অসুস্থতার কথা জানান। সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিল রায়বেন্ডের বার্ষিক ইজতেমার ১ম পর্ব। আজ থেকে শুরু হয়েছে রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব। ইজতেমার তৃতীয় দিনে মাওলানা তারিক জামিলের বয়ান করার কথা ছিল। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোজ রোববার।

Maulana Tariq jameel sahab message to Raiwind shura regarding his heart attack

Gepostet von Raiwind Tableegi Markaz am Mittwoch, 6. November 2019

আগের সংবাদমাহাথির মুহাম্মাদের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পরবর্তি সংবাদশুক্রবার থেকে শুরু মাদানীনগরের ইসলাহি জোড়, থাকছেন আল্লামা আরশাদ মাদানি