
ফাতেহ ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় প্রতিনিধি সম্মেলন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাভবনের ৩য় তলার বিশাল হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার পর কেন্দ্রীয় জামেয়ার শিক্ষাভবনের নিচে নির্দিষ্ট ডেস্ক থেকে সম্মেলন হলরুমে প্রবেশের জন্য প্রতিনিধিদের কার্ড সংগ্রহ করতে দেখা যায়।
আজকের সম্মেলনে সারাদেশের কওমি অঙ্গনের ৪০০ জন শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকার কথা রয়েছে। তারাই সকল বিষয়ে মতামত দিবেন। এবং সে মতামতের ভিত্তিতে মূল নেতৃত্ব ঠিক করা হবে।
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর হেফাজতের প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।
