হেফাজত মহাসচিবের ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

ফাতেহ ডেস্ক:

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ দুপুর ১ ঘটিকায় তিনি ইন্তিকাল করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর অনবদ্য অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি ঈমানী আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা। আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলে না। আহ কত বেদনার এই সংবাদ। ইলমে অহী বিস্তারে আত্মনিবেদিত, দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, প্রজ্ঞাবান এই রাজনীতিক এবং বাস্তবিক অর্থে দীনের দাঈ হজরত মরহুম রহ-এর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তাঁর ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম রহ,এর কবরে রহমতের শিশিরের স্নিগ্ধতা ছড়িয়ে দিক, জান্নাতের সবুজ গালিচা মরহুমের কবরে বিছিয়ে দিন।

উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

আগের সংবাদহেফাজত মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক
পরবর্তি সংবাদআল্লামা কাসেমীর ইন্তেকালে মুসা আল হাফিজের আবেগঘন স্মৃতিচারণ