হেলমেট দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতার দাঁত ভেঙে দিলেন গোয়েন্দা পুলিশ

ফাতেহ ডেস্ক

ছাত্রলীগের এক নেতাকে হেলমেট দিয়ে পিটিয়ে দাঁত ভেঙে দিয়েছে গোয়েন্দা পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রোববার বিকালে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রলীগ নেতার নাম জহুরুল ইসলাম। তিনি পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতা।

রবিবার বিকালে গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম আটকের পর জহুরুলকে হেলমেট দিয়ে পেটান বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে পুলিশি পাহারায় গভীর রাতে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল ইসলাম পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জহুরুলের বাবাসহ নাম প্রকাশে অনেচ্ছুক প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রবিবার বিকালে উচনা মাদ্রাসা মাঠে জহুরুল তার বন্ধুদের সঙ্গে খেলছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম মাইক্রোবাসে সেখানে পৌঁছে জহুরুলকে মাইক্রোবাসে জোর করে তুলে নেন। এক পর্যায়ে হেলমেট দিয়ে জহুরুলের চোয়ালে ও মুখমণ্ডলে আঘাত করতে থাকেন। এতে জহুরুলের নিচের পাটির বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়।

সূত্র : ঢাকা টাইমস

আগের সংবাদঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক নৌ-পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার
পরবর্তি সংবাদআবুল কালামকে সরিয়ে এখন নতুন শরণার্থী কমিশনার মাহবুব