
ফাতেহ ডেস্ক
কভিড-১৯ বা করোনার কারণে হোটেল ও বার বন্ধের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকারি অনুদান কার্যক্রমের এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেশিরভাগ বারই হোটেলভিত্তিক তাই যখন হোটেল বন্ধ করে দেয়া হবে তখনই সব বার বন্ধ করা হবে। তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাই দেশ থেকে মাদক নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রচেষ্টায় গড়ে তোলা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকার আর্থিক অনুদান দেবে।
তিনি আরো বলেন, ৯৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে সরকারি অনুদান দেয়া হচ্ছে। তাছাড়া দেশের ২২টি জেলায় বেসরকারি উদ্যোগে মাদক নিরাময়ে জায়গায় ব্যক্তি উদ্যোগে কেউ নিরাময় কেন্দ্র করলে তাকেও সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
-এ
