হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে বিষ!

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে । স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এমনটি জানিয়েছে।

জানা গেছে, হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানোর যে কোন চিঠি সেখানে পৌঁছে দেয়ার আগেই পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন সেখানেই বিষয়টি ধরা পরে। তবে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক যে মারাত্বক বিষটি পাওয়া গেছে সেটি ক্যাস্টর অয়েলের বীজ থেকে তৈরি হয়। এটি কোনোভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সাথে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে কোন প্রতিষেধক নেই। এটি শরীরে প্রবেশ করলে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে।

আগের সংবাদডেমরায় স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ
পরবর্তি সংবাদবনানীর আহমেদ টাওয়ারে আগুন