হয় বাঁচব না হয় মরব, মাথানত করব না : এরদোগান

ফাতেহ ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেছেন, বিদেশি শক্তির অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, না হয় মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সঙ্গে আমরা লড়াই করব, মাথা নত করব না।

রাজধানী আঙ্কারায় গতকাল রোববার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপপমেন্ট পার্টির (একেপি) এক সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

এরদোগান আরো বলেন, যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি, তা থেকে আমরা এ কথা বুঝেছি যে, বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে গেলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত হবে না। আমাদের সামনে আবারো চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব না হয় মরব; অন্য কোনো পথ নেই।

তিনি বলেন, ২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভের পর থেকে তুর্কি অর্থনীতি বিদেশি শক্তিগুলোর হামলার শিকার হয়ে আসছে। তবে অর্থনীতি ও নিরাপত্তায় আগামী দিনগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

এ ছাড়া স্থানীয় নির্বাচনে রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে হারার পর দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানোরও ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট।

আগের সংবাদহাইয়াতুল উলইয়ার নতুন পরীক্ষাব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে?
পরবর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে হাইকোর্টে রিট