
ফাতেহ ডেস্ক
১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র্যাব গত শুক্রবার দিনগত রাতে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোন ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর (টিএসআই) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। গত মে মাসের মাঝামাঝিতে ট্রাফিক বিভাগে বদলি হন তিনি। শহীদুল্লাহ বলেন, সিদ্দিকুর শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে ইয়াবা নিয়ে সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
