
ফাতেহ ডেস্ক:
রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় আজ সোমবার (২ নভেম্বর) ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু হবে।
এ কর্মসূচিতে যোগ দিতে গতকাল ঢাকায় পৌঁছেছেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে সোমবারের কর্মসূচি বাস্তবায়নে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে- ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।
