১১৮১ মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

ফাতেহ ডেস্ক:

এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেট বাতিলের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) উল্লেখ করা হয়।

এর আগে ২ জুন নতুন করে এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার।

-এ

আগের সংবাদকরোনায় সশস্ত্র বাহিনীর সাবেক-বর্তমান ২০০০ সদস্য আক্রান্ত, মৃত ১৭
পরবর্তি সংবাদআক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল সৌদিতে