
ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুরসহ ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন ডিসিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জে, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে গোপালগঞ্জে, উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর, দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, বাগেরহাট, ময়মনসিংহ, যশোর, মৌলভীবাজার ও রংপুরে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃতরা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
