১৪ আগস্ট পর্যন্ত রাজধানীতে চলবে ‘ব্লক রেইড’

ফাতেহ ডেস্ক:

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে চলছে ব্লক রেইড ও বিশেষ অভিযান।

শনিবার (১২ আগস্ট) থেকে শুরু হওয়া ব্লক রেইড চলবে ১৪ আগস্ট পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা জানানো হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকাভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিএমপির সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে ডিএমপির নির্দেশনায়।

আগের সংবাদঅবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব