১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক :

কমপক্ষে ১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি করাচি ভিত্তিক রোশান এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকার তাসো এন্টারপ্রাইজের মধ্যে ৩০০ টন পেঁয়াজ নিয়ে চুক্তি হয়েছে।

ট্রেড ডেভেলপমেন্ট অথোরিটি অব পাকিস্তানের (টিডিএপি) এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন বলে জানায় দেশটির দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রতিবছর ৭ লাখ থেকে ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করে। এর ৭৫ ভাগই যায় ভারত থেকে। কিন্তু এখন ভারতীয় নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান সম্ভাব্য বাজার হিসেবে হাজির হয়েছে। পাকিস্তানি পণ্যের বাজার হিসেবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ গন্তব্য বলেও জানানো হয় প্রতিবেদনে। এশিয়ার মধ্যে চীনের পর বাংলাদেশেই বেশি পণ্য রপ্তানি করে দেশটি।

অল পাকিস্তান ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স, ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান ওয়াহিদ আহমেদ বলেন, টন প্রতি পেঁয়াজের মূল্য ৬০০ ডলার। একেকটি কনটেইনারে ধরে ২৮ টন। কমপক্ষে ১২ কনটেইনার পেঁয়াজ বাংলাদেশে যাবে। এরপর আরও রপ্তানি হবে।

আগের সংবাদবাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব
পরবর্তি সংবাদগাছ ও ঘরের নিচে চাপা পড়ে খুলনায় দুইজনের মৃত্যু