ফাতেহ ডেস্ক
আজ ১৫ সেপ্টেম্বর, ২০১৯, রোববার। ৩১ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭ তম (অধিবর্ষে ২৫৮ তম) দিন।
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।
০৭০৬ – সিরিয়ার সর্বশেষ সাহাবী হযরত উতবা (রঃ) এর জন্ম।
৯৯৪ – ওরেন্তেসের যুদ্ধে বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।
১২৫৪ – তিনি ছিলেন ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর জন্ম।
১৬৫৬ – ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬ – ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ – নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
১৮১২ – ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১ – মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৮৩৫ – ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৭৬ – জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৯৪ – পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৬ – বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫ – নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।
১৯৩৫ – জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
১৯৪৬ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৫২ – জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিউপিয়াকে এরিত্রিয়া দান করে। পরবর্তীতে এরিত্রিয়া স্বাধীন হয়।
১৯৫৮ – চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপদজনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয় ৷
১৯৫৯ – নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৮৯ – পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে ৷
১৯৯১ – দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসেডোনিয়া সাবেক ইউগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৯১ – বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান।
২০০৮ – আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এযাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
দিবস: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
