১৯ ডিসেম্বর দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশ

ফাতেহ ডেস্ক:

১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩ জুমাদাল ঊলা ১৪৪২ হিজরী, ১৯ ডিসেম্বর ২০২০ ঈসাব্দ শনিবার সকাল ৯-১১ টায়।

আজ সোমবার আল-হাইআতুল উলয়া বাংলাদেশের অফিস সম্পাদক, মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির যৌথ সভার মাধ্যমে ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মুমতাহিনদের থেকে পরীক্ষার্থীর রোল নম্বর গোপন রাখার নিয়ম চালু হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। আল্লাহ তাআলা সকলের কল্যাণ করুন। আমীন।

আগের সংবাদচিরনিদ্রায় শায়িত আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদকরোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনলে ফ্লাইট বাতিল