ফাতেহ ডেস্ক :
২০১৯ সালে ৪৩ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বছরের তুলনায় এ বছর নিহতের এ সংখ্যা অনেক বেশি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে এমন তথ্য উঠে এসেছে।
বেসরকারি সংস্থাটির হিসাবে, ২০১৮ সালে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির সংখ্যা ছিলো ১৪। এবছর তা বেড়ে ৪৩-এ দাঁড়িয়েছে। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে ৪৬ বাংলাদেশির নিহত হওয়ার অভিযোগ উঠে। ২০১৬ সালে সেই সংখ্যা কমে ৩১ এ দাঁড়ায়। ২০১৭ সালে তা আরও কমে দাঁড়ায় ২৪ এ।
আসক’র বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘নিহত ৪৩ বাংলাদেশির মধ্যে ৩৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। বাকিদের নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।’
মানবাধিকার কর্মীরা সীমান্তে নিরস্ত্র মানুষদের নিহত হওয়ার ঘটনাগুলোকে ‘ঠাণ্ডা মাথায়’ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
