২০২০ সালে দ. কোরিয়ায় জন্মের চেয়ে মৃত্যু বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে জন্মহারের তুলনায় রেকর্ড হারে মৃত্যু হয়েছে। যা দেশটিতে যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে দেশটিতে দুই লাখ ৭৫ হাজার ৮০০ শিশুর জন্ম হয়েছে যা ২০১৯ সালের তুলনায় ১০ শতাংশ কম। এদিকে, ২০২০ সালে দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ সাত হাজার ৭৬৪ জন। এই পরিসংখ্যানে দেশটিতে শঙ্কা বাড়ছে। বিশ্বে যেসব দেশে জন্মহার সবচেয়ে কম সেই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম।

গত মাসে প্রেসিডেন্ট মুন জায়ে-ই কম জন্মহার এড়াতে বিভিন্ন নীতি ঘোষণা করেছেন। এরমধ্যে ছিল বিভিন্ন পরিবারকে প্রণোদনা দেওয়া। দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা পাঁচ কোটি ১২ লাখ ৬৯ হাজার ১৮৫ জন।

আগের সংবাদবুধবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে যুক্তরাজ্য
পরবর্তি সংবাদপাবনা মানসিক হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা