২০২০ সালে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া

২০২০ সালে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

২০২০ সালে নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া। শনিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো।

রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে রাশিয়া। পরীক্ষা সম্পন্ন করার পর এই ব্যবস্থার প্রথম ক্ষেপণাস্ত্র ২০২৫ সালে উৎপন্ন হবে। মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা নির্মিত হতে যাচ্ছে।

রাশিয়ার এই মন্ত্রী জানান, এটি হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র আপডেট ভার্সন।

প্রসঙ্গত, রাশিয়া এমন সময় এস-৫০০’র পরীক্ষা চালানোর খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা সংগ্রহ করতে গিয়ে তুরস্ক আমেরিকার চরম ক্ষোভের শিকার হয়েছে।

আগের সংবাদআফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ১০
পরবর্তি সংবাদআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মামলায় আসামি এক হাজার