
আন্তর্জাতিক ডেস্ক:
২০২০ সালে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইজরাইল। এদের মধ্যে সাতজনই ছিল শিশু। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বি’স্লেম নামে একটি ইজরাইলি মানবাধিকার সংস্থা।
গত সোমবার বি’স্লেমের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালে ইজরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গাজা উপত্যকায়, ২৩ জন পশ্চিম তীরে (পূর্ব জেরুজালেমসহ) এবং তিনজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলের মধ্যে।
দখলকৃত পশ্চিম তীরে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে ১৬টির তদন্ত করেছে বি’স্লেম। তারা জানিয়েছে, এসব ঘটনায় ফিলিস্তিনিদের যখন হত্যা করা হয়, তখন অন্তত ১১জনই ইজরাইলি বাহিনী বা অন্য কারও জন্য কোনও ধরনের বিপদের কারণ ছিলেন না। অর্থাৎ, একেবারে নিরস্ত্র নিরপরাধ মানুষদেরই হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনিদের গুলি করে মারা ছাড়াও ২০২০ সালের করোনা মহামারিকালে ইজরাইল কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ৭২৯টি বাড়ি-ঘর ও অনাবাসিক স্থাপনা ধ্বংস করে।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত পাঁচ বছরের মধ্যে ২০২০ সালেই সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি বাস্তুচ্যূত হয়েছে। ২০২০ সালে ২৭৩টি ঘর ভেঙে ফেলা হয়। এতে এক হাজার ছয়জন ফিলিস্তিনি ঘরছাড়া হয়।’
প্রতিবেদনে বলা হয়, ইজরাইলের দখলদার সেনারা অন্যায়ভাবে পশ্চিমতীরের ফিলিস্তিনিদের ওপর ২৪৮ বার হামলা করেছে বলে জানায় মানবাধিকা সংগঠনটি।
