২২ জুলাই ওয়াশিংটন, সেপ্টেম্বরে পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী সেপ্টেম্বরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। খবর ডন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সম্মেলনের (এসসিও) সময় ইমরান খানকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিনের বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও আগামী ২২ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ওয়াশিংটন সফরে যাবেন ইমরান খান। সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতির দরুন এটাকে এক বিরল সফরই বলা হচ্ছে। ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাবেন ক্রিকেট থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারে দুই নেতা আলোচনা করবেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

আগের সংবাদনাটোরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুলশিক্ষকের যৌননির্যাতন
পরবর্তি সংবাদসচিবালয়ে আগুন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট