২৫ মার্চ রাতে কোনো আলোকসজ্জা থাকবে না

ফাতেহ ডেস্ক:

গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার ২৫ মার্চ রাতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

সোমবার তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

এ ছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

আগের সংবাদহজে কতজন যেতে পারবেন এখনও নিশ্চিত নয়: ধর্ম প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদমরণোত্তর গান্ধি শান্তি পুরস্কার পাচ্ছেন শেখ মুজিব ও সুলতান কাবুস