২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক বিএনপির

ফাতেহ ডেস্ক: ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ (২৪ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টন বা সোহরাওয়ার্দীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চাই আমরা। এজন্য প্রয়োজনীয় পদেক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত অধিদফতর ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

আগের সংবাদযুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য যুদ্ধ
পরবর্তি সংবাদপাকিস্তানকে সবক শেখাতে চান ভারতের সেনাপ্রধান