ফাতেহ ডেস্ক :
আগামী ২৯ নভেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য মুলতবি ঘোষণা করা কাতারে বাংলাদেশি ইমাম, সহকারী ইমাম এবং মুআজ্জিন নিয়োগের পরীক্ষা। আগামী ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষার জন্য নিবন্ধন কার্যক্রম।
মুহাম্মদপুরের কবরস্থান মসজিদে আগামী ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বে পর্যন্ত চলবে বাছাই পরীক্ষা।
কাতারের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে পরীক্ষার জন্য নিযুক্ত শায়েখ ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে কথা ছিল বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ জন ইমাম, সহকারী ইমাম নিয়োগ দেওয়া হবে। তার জন্য বাছাই পরীক্ষার কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথমদিকে। কিন্তু বিশেষ কারণে তখন অনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছিল কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ বাছাই পরীক্ষা।
