
ফাতেহ ডেস্ক
বুড়িগঙ্গা তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আজও অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ।
গুড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার তীরে গড়ে উঠা অবৈধ বেশকিছু স্থাপনা। অভিযানে ৪০ বছর আগে গড়ে ওঠা কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জানায় কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার পুরোনো সীমানাপ্রাচীরের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল কারখানা ও আবাসিক ভবন।
বুড়িগঙ্গার তীরে, কামরাঙ্গীরচরে, বেড়িবাঁধের পাশ ঘেষে কারখানায় এতদিন নির্দ্বিধায় উৎপাদন চলেছে। গত তিন দিন সবকিছু সরিয়ে নেয়ার মাইকিং চললেও, বিশ্বাস করেনি কেউ। বেড়িবাঁধ জুড়েই গণপূর্ত বিভাগের স্থাপিত সীমানা প্রাচীর। তার গাঁ ঘেষেই বাড়ি, কারখানা। এই সীমানা প্রাচীর থেকে ২০ থেকে ৪০ ফুটের যা আছে সবকিছু উচ্ছেদ করবে বিআইডব্লিউটিএ। স্থাপনার মালিকরা বলছেন, এর আগে অন্তত তিনবার সরকারকে নিজেদের জায়গা দিয়েছেন তারা।
উচ্ছেদ কার্যক্রম চলবে আরও দিন দিন। তারপর পুরোনোগুলোকে সরিয়ে বসানো হবে নতুন সীমানা স্তম্ভ। বিআইডব্লিউটিএ’র বন্দর সীমানার মধ্যে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ। তবে, সেগুলো আপাতত ভাঙা হবে না। অপেক্ষা করা হবে সরকারি সিদ্ধান্তের জন্য
