৪ সেপ্টেম্বর : ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা

ফাতেহ ডেস্ক

আজ ৪ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ২০ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৬ তম (অধিবর্ষে ২৪৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৮৬৬ – হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৮২ – মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিস্কার করেন।

১৮৮৫ – নিউইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৯৪ – নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।

১৯০৪ – ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯১৪ – প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।

১৯৩২ – ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ – ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিনল্যান্ড নিজেকে প্রত্যাহার করে নেয়।

আগের সংবাদরোহিঙ্গা শরণার্থীশিবির এলাকায় প্রতিদিন ১৩ ঘণ্টা থ্রিজি-ফোরজি বন্ধ
পরবর্তি সংবাদসেনা ঘাঁটি নির্মাণের জন্য ফিলিস্তিনের কৃষিজমি ধ্বংস করছে ইসরাইল