৫০০ কোটি টাকা মেরে বিদেশে রাজার হালে দুই ভাই!

ফাতেহ ডেস্ক

জাহাজ ভাঙাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়েছেন চট্টগ্রামের ইসা বাদশা ও মুসা বাদশা। সেই ঋণ শোধ না করে কানাডার টরন্টোয় রাজার হালে জীবনযাপন করছেন তারা। সেখানে আপন এ দুই ভাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, বাড়ি ও নামে-বেনামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

তাদের নিয়ে দেশের জাতীয় দৈনিক দেশ রূপাান্তর আজ রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইসা-মুসার বাবা বাদশা মিয়া সওদাগর। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জে বাদশা গ্রুপের নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। বাদশাহ মিয়ার মৃত্যুর পর সুনাম ধরে রাখতে পারেনি এই গ্রুপের তালা মার্কা সাবান ও ভেজিটেবল অয়েল।

পরবর্তীতে বাদশাহ মিয়ার সন্তানরা জাহাজ ভাঙাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের আটটি ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ নেন। সেই ঋণ শোধ না করায় টাকা আদায়ে ছুটতে ছুটতে হয়রান হয়েছে ব্যাংকগুলো। এ নিয়ে আদালতে মামলা হওয়ায় ‘ফেরারি’র খাতায় নাম উঠেছে ইসা-মুসার। কিন্তু তারা পালিয়ে বিদেশে চলে যাওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন।

কানাডা প্রবাসী একাধিক সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, ইসা-মুসা বর্তমানে সপরিবারে কানাডায় থাকেন। সেখানকার লেকশোর এলাকায় ইসার নামে দুটি বিলাসবহুল অভিজাত ফ্ল্যাট রয়েছে। যার বর্তমান মূল্য তিন মিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি। তার ভাই মুসার নামে আলাদা বাড়ি রয়েছে, যার দামও বেশ চড়া হবে। বিলাসবহুল গাড়িতে চলাফেরা করা এই দুই ভাইয়ের বেনামেও কানাডায় অনেক সম্পত্তি ও ব্যবসা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-এও

আগের সংবাদকাকরাইলের মুরুব্বী মাওলানা মুযযাম্মিল হক আর নেই
পরবর্তি সংবাদআফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর হামলা, নিহত ৬