ফাতেহ২৪ ডটকমঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের বনদস্যু বাহিনীর ৫৭ জন। বুধবার পৌনে একটার দিকে তারা আত্মসমর্পণ করেন।
এরমধ্যে রয়েছেন ছয়টি বাহিনী। এদের মধ্যে রয়েছে — দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর নয়জন, আমির আলী বাহিনীর সাতজন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর নয়জন ও মুন্না বাহিনীর সাতজন সদস্য। আত্মসমর্পণকালে তারা ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কোস্ট গার্ডের মহাপরিচালক আওরঙ্গজেব চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ছয়জন সদস্য।

৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দিয়ে সুন্দরবনের ৫৭জন বনদস্যুর আত্মসমর্পণ।