৫ দিনের জন্য বাংলাদেশের সৌদিগামী ফ্লাইট স্থগিত

ফাতেহ ডেস্ক:

আজ থেকে পাঁচদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২০ মে) থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

বুধবার (১৯ মে) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদিগামী সকল ফ্লাইট স্থগিত থাকবে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিনে যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ করা হয়েছে।

আরও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগের সংবাদগাজায় যুদ্ধবিরতির আহ্বান ২৮ মার্কিন সিনেটরের
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৬