
ফাতেহ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৬ আগস্ট ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আজ তা শেষ হচ্ছে। ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারো ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হলো।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
