
ফাতেহ ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুরে পুতুল খেলার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ১৪ বছরের এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল বলেন, রবিবার (৩ জানুয়ারি) উপজেলার রক্তিপাড়া এলাকায় পুতুল খেলার ছলে ওই শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে লিখিত অভিযোগ জানানো হয়।
পরে অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। মঙ্গলেবার (৫ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে।
