৭ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে

ফাতেহ ডেস্ক

আজ ৭ সেপ্টেম্বর, ২০১৯, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৮ তম (অধিবর্ষে ২৪৯ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

১৫৩৩ – ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।

১৮১২ – নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮২২ – ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯০৪ – দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।

১৯০৭ – প্রথম সাহিত্যে নোবেলজয়ী [১৯০১] ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।

১৯১১ – ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।

১৯১২ – টেকজায়ান্ট হিউলেট প্যাকার্ডের (এইচপি) অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ডের জন্ম।

আগের সংবাদব্যর্থ হয়েছে ভারতের চন্দ্রযান মিশন?
পরবর্তি সংবাদকাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নির্যাতনের টার্গেট তরুণরা