৮ নভেম্বর বসবে সংসদের দশম অধিবেশন

ফাতেহ ডেস্ক:

চলতি একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি হতে পারে বিশেষ অধিবেশন।

এর আগে ১০ সেপ্টেম্বর সংসদের নবম অধিবেশন শেষ হয়। ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। এতে আইন পাস হয়েছে ছয়টি।

সংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই।

এর আগে চলতি বছর মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম, অষ্টম ও নবম অধিবেশন শেষ হয়। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে। আগের তিনটি অধিবেশনের মতো এবারও অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ এমপিদের সংসদে যাওয়ার জন্য উৎসাহ দেয়া হবে।

আগের সংবাদপ্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার
পরবর্তি সংবাদভিসামুক্ত ভ্রমণে একমত ইজরাইল-আমিরাত