মূলধন ঘাটতিতে ১০ ব্যাংক

ফাতেহ ডেস্ক: ঋণ অনিয়মসহ নানা কারণে বেড়েছে কৃষি-জনতাসহ দশ ব্যাংকের মূলধন ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জুনে এসব ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ কোটি টাকা।

কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি আট হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ক্রিসেন্ট গ্রুপ ও এননটেক্সকে দেয়া সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগ অংশ খেলাপি হওয়ায়, বেড়েছে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ২২শ কোটি টাকা। অথচ এক বছর আগেও প্রয়োজনের তুলনায় ১৭ কোটি টাকা মূলধন বেশি ছিলো ব্যাংকটির।

বেসরকারি খাতের আইসিবি ইসলামি ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘটতি বেড়েছে। তবে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে মূলধন জোগানের ফলে ফারমার্স ব্যাংকে এখন আর ঘাটতি নেই বলেও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক।

আগের সংবাদকেনো এতো গুরুত্বপূর্ণ সালাতুত তাসবিহ এর নামাজ
পরবর্তি সংবাদএমপিপুত্র রনির রায় পেছাল