
ফাতেহ ডেস্ক: পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদেরকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারি পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে তাদের বদলি করা হলো।
