নোয়াখালীতে গণধর্ষণ মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ও আজ দুপুরে কুমিল্লা ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানিয়েছেন, দুপুরে কুমিল্লার বরুরা উপজেলার মহেশপুরের একটি ইটভাটা থেকে মামলার প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে লক্ষ্মীপুরের রামগতি থেকে মামলার তিন নম্বর আসামি স্বপনকে এবং সোমবার গ্রপ্তার করা হয় মামলার ছয় নম্বর আসামি বাসুকে।

এদিকে গণধর্ষষের ঘটনা তদন্তে দুপুরে মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ওই নারীর সাক্ষ্য গ্রহণ করেছেন। কমিটির প্রধান মানবাধিকার কমিশনের পরিচালক আল-মাহমুদ ফয়জুল কবীর জানান, ভুক্তভোগীর স্বাক্ষর ও ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।

আগের সংবাদধর্ষণের ঘটনায় কেউ পার পাবে না : কাদের
পরবর্তি সংবাদপ্রস্তুত হচ্ছে সংসদ ভবন, এমপিদের শপথ বৃহস্পতিবার