দেশে ফিরেছেন ৩৮ হাজার ৬১৬ জন হাজি

ফাতেহ ডেস্ক

পর্যন্ত পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন ৩৮ হাজার ৬১৬ জন হজ যাত্রী। রোববার (২৫ আগস্ট) পর্যন্ত মোট ১০৬টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৪৫টি ও সৌদি এয়ারলাইন্সে ৬১টি রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজ পালনকারা হাজির সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে। গত বছর হজ পালনকারীর সংখ্যা ছিল ২৩ লাখ ৭১ হাজার ৭৩১ জন। চলতি বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬ জন, যা গত বছরের তুলনায় ১ লাখ ১৭ হাজার ৭৩১ জন বেশি।

সোমবার সৌদি জেনারেল কর্তৃপক্ষের পরিসংখ্যান অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, চলতি বছর অর্থাৎ ১৪৪০ হিজরিতে সৌদি আরবে আন্তর্জাতিক হজযাত্রীদের বেশিরভাগ আসেন যথাক্রমে ৯৩ শতাংশ বিমানযোগে, ৫ দশমিক ২ ভাগ স্থলপথ এবং বাকিরা আসেন সমুদ্র পথে।

এ বছরের হজ মৌসুমের চূড়ান্ত গণনা এবং বিস্তারিত সংখ্যা ঘোষণা করা হয়েছিল ১০ আগস্ট শনিবার আরাফাতের দিন শেষে, যা ছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

 

আগের সংবাদমোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো সংযুক্ত আরব আমিরাত, সমালোচনার ঝড়
পরবর্তি সংবাদউড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেশে ফিরতে দুর্ভোগে হাজিরা