
ফাতেহ ডেস্ক: সিলেট, রাজশাহী ও বরিশালে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নগরের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সিলেটে সকাল থেকেই মেয়র প্রার্থীরা পাড়া মহল্লায় জনসংযোগ করেন। বেলা ১১ টায় নগরীর শেখঘাট, কুয়ার পাড় এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এসময় ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি।
এদিকে রাজশাহীতে প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল দ্রুত নির্বাচন ইশতেহার দেয়ার ঘোষণা দেন। এদিকে তিন সিটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিকেলে প্রচরনায় নামার কথা রয়েছে।
