মধ্যরাতে শেষ হচ্ছে ৩ সিটির নির্বাচনের প্রচার

ফাতেহ ডেস্ক: মধ্যরাতে শেষ হচ্ছে তিন সিটির নির্বাচনি প্রচার। শেষ মুহূর্তে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ভোটের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। রাজশাহীতে ৯০ শতাংশ নির্বাচন কর্মকর্তা আওয়ামী ঘরানার বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। আর নির্বাচনী প্রচারে বিএনপি বাধা দিচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে ভোটের বাকি আর তিন দিন। প্রচার শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। রাজশাহীতে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার আওয়ামী ঘরানার বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে বিএনপির সমর্থকরা প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর।

সিলেটে মেয়র প্রার্থীদের জনসংযোগ ছিলো মসজিদভিত্তিক। শেখঘাট বড় মসজিদে নামাজ শেষে নৌকায় ভোট চান বদর উদ্দীন আহম্মেদ কামরান। হযরত শাহজালাল মাজার মসজিদে নামাজ শেষে গণসংযোগ করেন আরিফুল হক চৌধুরী।

বরিশালে সুষ্ঠু নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর। আর বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর।

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর ভিত্তিহীন বলছেন বরিশালের জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন।

আগের সংবাদপাকিস্তানে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
পরবর্তি সংবাদবাড্ডা ইউলুপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী