বিএনপি ৯৪ আসন ছেড়ে দিলো শরিকদের জন্য!

তফসিল ঘোষণার পরপরই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও শরিকদের কতটি আসন ছাড়বে বিএনপি- এ নিয়ে চলছিল নানান হিসাব-নিকাশ আর দরকষাকষি।

 

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শরিকদের জন্য ৯৪টি আসন রেখে বিএনপির ২০৬ চূড়ান্তপ্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি ৯৪টি আসনের মধ্য থেকেই ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের দেয়া হবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে সে সংখ্যাটি কত হবে তা এখনও নিশ্চিত নয়।

 

ওই ৯৪ আসনের মধ্য থেকে বিএনপির অনেকেই ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী হবেন বলে বিএনপির এক সূত্র জানিয়েছে।

 

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, অনেক প্রতিকূল অবস্থার মাঝে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এ নির্বাচনে আছি।

 

মির্জা ফখরুল আরও জানান, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীদের নাম শনিবার ঘোষণা করা হবে।

আগের সংবাদএক ছাত্রীকে টিসির বিনিময় ১০ লাখ ভিকারুন্নেসায়!
পরবর্তি সংবাদএবার তথ্য গোপনের অভিযোগ উঠলো এরশাদের বিরুদ্ধে