জলবায়ু ইস্যুতে ফ্রান্সের পরিবেশমন্ত্রীর পদত্যাগ

ফাতেহ ডেস্ক: জলবায়ু ইস্যুতে পদত্যাগ করেছেন ফ্রান্সের পরিবেশমন্ত্রী নিকোলা হিলো। মঙ্গলবার, সকালে রেডিওতে সরাসরি সাক্ষাৎকারের সময় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

জলবায়ু ইস্যুতে ম্যাঁখো সরকারের নীতিকে দুর্বল অ্যাখায়িত করেছেন হিলো।

তিনি বলেন, কার্বন নিঃসরণ কমাতে সরকার যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক টেলিভিশন উপস্থাপক এবং পরিবেশবাদী হিলো, গত বছরের মে মাসে ফ্রান্সের পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান।

হিলোর সিদ্ধান্তকে দুঃখজনক বললেও তা মেনে নেয়ার কথা জানিয়েছেন সরকারের মুখপাত্র।

বিশ্লেষকদের ধারণা, হিলোর এই পদক্ষেপে বিপাকে পড়তে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের অঙ্গীকার করেছিলেন ম্যাখোঁ।

আগের সংবাদপাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা
পরবর্তি সংবাদজাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করল মিয়ানমার