বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।

বুধবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য।

আগের সংবাদজাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করল মিয়ানমার
পরবর্তি সংবাদবরগুনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন দেড় হাজার লঞ্চযাত্রী