ভোট প্রশ্নে বিএনপির সঙ্গে আলোচনা নয়: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: বিএনপির সঙ্গে আর কখনোই আলোচনায় বসবেন না শেখ হাসিনা। ক্ষমতায় থাকা বা না থাকার সঙ্গে এ অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

নির্বাচনে সীমিতভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের পক্ষেও মত দিয়েছেন তিনি। গণভবনে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগন সঙ্গে থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না।

বঙ্গোপসাগর তীরবর্তী ৭ দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন শেষে নেপাল থেকে ফেরার দুদিন পরই সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, সম্মেলনের দ্বিতীয় দিন রিট্রিট সেশনে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের সঙ্গে আলোচনা হয়েছে । নিবন্ধন শেষ করা রোহিঙ্গাদের চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত বলে জানিয়েছেন উইন মিন্ট।

সাংবাদিকদের প্রশ্নে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ বা যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী।

রাজনীতি নয়, খালেদা জিয়া দুর্নীতির কারণে কারাগারে আছেন বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুত মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরামর্শ দেন তিনি।

নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারে আগ্রহ দেখান প্রধানমন্ত্রী। বলেন, ইভিএমে কারচুপির করতে পারবে না বলেই, বিএনপি এর বিরোধীতা করছে।

দিন বদলের সনদ চলমান প্রক্রিয়া জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন ডেল্টা প্ল্যানিং বা ১’শ বছরের পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

আগের সংবাদবাংলাদেশ মায়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগে ব্যর্থ হচ্ছে: মুসতাইন জহির
পরবর্তি সংবাদকিরগিজস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করলেন এরদোগান