নির্বাচনে সব দলের অংশগ্রহণে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

ফাতেহ ডেস্ক: সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি ও যুক্তফ্রন্টের নেতারা।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সরকারকে দাম্ভিকতা পরিহারের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমমনা দলগুলোর সাথে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হবে তার দল।

আর জাতীয় স্বার্থে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। অন্যায়ের সামনে মাথা নত না করে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ড. কামাল হোসেন।

আগের সংবাদজিয়া চ্যারিটেবল মামলার পরবর্তী শুনানি ১২ ও ১৩ সেপ্টেম্বর
পরবর্তি সংবাদতিন হাজারের অধিক রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার