
ফাতেহ ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না।
ইভিএমের জন্য তাড়াহুড়ার কিছু নেই। স্থানীয় সরকার নির্বাচনগুলোয় এটি ব্যবহার করে সবার মধ্যে বিশ্বাস স্থাপন করে জাতীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যেতে পারে।
