
ফাতেহ ডেস্ক: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন নাকচের প্রতিবাদে মিছিলের ঘটনায় মামলা করেছে পুলিশ।
সকালে ৭ জনের নামসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়।
বুধবার ফারুক হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান রানার জামিন নাকচ করে আদালত। বেলা ১১টার দিকে রানাকে হাজির করা হয় আদালতে। এসময় তার সমর্থকেরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
পরে রাস্তা অবরোধ করলে টিয়ার সেল ছুঁড়ে ও লাঠিচার্জে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময় ১১ জনকে আটক করা হয়।
